রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

news-image

অনলাইন ডেস্ক : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে। তিনি উল্লেখ করেন, তার সততা, প্রজ্ঞা, আদর্শ ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি সারাজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অটল ছিলেন এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও কখনও আদর্শ থেকে বিচ্যুত হননি।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

এ জাতীয় আরও খবর

জমির উদ্দিনের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক

প্রথমবার বরিশাল সফরে প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ

সোমবারও ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে ভোগান্তি

জমির উদ্দিনের জানাজা বিকেলে, সংসদ চত্বরে হবে দাফন

বৃষ্টিতে আবারও ডুবল ঢাকা, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, পথে পথে ভোগান্তি

চট্টগ্রামে ভারী বর্ষণে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী

প্রাথমিক বৃত্তিতে পুরস্কৃত ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

নিষ্প্রভ খেলেও সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আইআরজিসির

সুপার টাইফুনের আঘাতের অপেক্ষায় চীন