,

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুক বর্তমানে অনেক ছোট রাষ্ট্রের চেয়েও বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। এর প্রধান কারণ হলো মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষমতা।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘সামাজিক অস্থিরতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’ বিষয়ক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সমাজের বিভিন্ন ঘটনার প্রতিফলন দেখা যায়। তবে এর অপব্যবহার অনেক সময় গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। তাই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে নাগরিক সচেতনতা এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রাখা জরুরি।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল আচরণও প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেকেই মানহানি, প্রতারণা, ঘৃণা ছড়ানো ও সহিংসতায় উসকানির মতো অপরাধে জড়িয়ে পড়ছে।

অনলাইন প্রতারণার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান অতীতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আর্থিক প্রতারণা করেছে। পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত লেনদেন শনাক্ত করা গেলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

তিনি জানান, গত বছর বিটিআরসি ২৬ হাজার অনলাইন জুয়ার সাইট বন্ধ করেছে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ২০ হাজার ঘৃণামূলক বক্তব্য অপসারণ করেছে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও উসকানিমূলক কনটেন্ট সমাজে অস্থিরতা তৈরি করছে। ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তৈরি অপতথ্য ও অশালীন কনটেন্ট নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা