,

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

news-image

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে সহায়তা দিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াসিন।

শনিবার (১১ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষিজমি, ফসল ও কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

তিনি জানান, তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির মাত্রা বিবেচনা করে কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আবার উৎপাদন কার্যক্রমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

কৃষি উৎপাদন অব্যাহত রাখা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন কৃষিমন্ত্রী।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি এ কর্মসূচির অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই পর্যবেক্ষণ করছেন। তাই কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের