,

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

news-image

অনলাইন ডেস্ক : দেশের বন্যাকবলিত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজন হলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে দেশের সব বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বন্যাপ্রবণ উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একজন করে ফোকাল পারসন নিয়োগ দিতে হবে। তারা কন্ট্রোল রুম ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বন্যাদুর্গত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে আক্রান্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে নিয়মিত গণমাধ্যমকে অবহিত করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দুর্গত এলাকায় পর্যাপ্ত ওষুধ, ওআরএস, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখতে হবে। এছাড়া সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টি স্নেক ভেনম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গর্ভবতী নারী ও শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরুরি ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিদের হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নিতে বলা হয়েছে।

এছাড়া বন্যাকবলিত এলাকাগুলোতে চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করে দায়িত্বে রাখার কথাও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

যুক্তিতর্কে প্রসিকিউশন: জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা