,

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

news-image

অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষার পর অবশেষে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে একই দিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। পরে নতুন করে রোববার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস, অনলাইন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। ফল দেখতে IPEMIS বৃত্তির ফলাফল পোর্টাল-এ গিয়ে রোল নম্বর, জেলা ও উপজেলা নির্বাচন করে ফল দেখা যাবে।

এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালেও ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের