,

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। এ দাবি থেকে কোনোভাবেই সরে আসার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়।

শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের অঙ্গীকার জনগণের সঙ্গে করা হয়েছে এবং সেই প্রতিশ্রুতি রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকে গণভোটের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বাজেটেও প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন। ভবিষ্যতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে এ দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।

সীমান্ত পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্তে বিভিন্ন ঘটনার বিষয়ে সরকার কার্যকর অবস্থান নিচ্ছে না। একই সঙ্গে সীমান্তে দায়িত্ব পালনকারী বাহিনী ও স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করেন।

রংপুরকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গ তুলে তিনি কৃষিপণ্যের সংরক্ষণ ব্যয় কমানোর দাবি জানান। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন এবং চার দফা দাবি বাস্তবায়নে যৌথ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের