,

মিরপুরে পানিসংকটে বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় টানা দুই মাস ধরে তীব্র পানিসংকটে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, মনিপুর, কাফরুল, পল্লবীসহ আশপাশের এলাকায় নিয়মিত পানি না পাওয়ায় অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন অনিয়মিত পানি সরবরাহের কারণে খাবার পানি কিনতে হচ্ছে। গোসল, রান্না ও অন্যান্য দৈনন্দিন কাজেও ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় সরবরাহ করা পানিতে দুর্গন্ধও পাওয়া যাচ্ছে।

বাসিন্দাদের দাবি, মেট্রোরেল চালুর পর মিরপুরে জনসংখ্যা দ্রুত বাড়লেও সেই তুলনায় পানি সরবরাহ বাড়ানো হয়নি। ফলে সংকট দিন দিন আরও প্রকট হয়েছে। পরিস্থিতির প্রতিবাদে বিভিন্ন সময় বালতি ও জগ হাতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভও করেছেন এলাকাবাসী।

বাড়ির মালিকদের ভাষ্য, পানির সমস্যার কারণে অনেক ভাড়াটিয়া ইতোমধ্যে বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন। ফলে বিভিন্ন ভবনে নতুন ভাড়াটিয়া খুঁজতে ‘টু-লেট’ ঝুলছে।

ঢাকা ওয়াসা জানিয়েছে, সাভারের ভাকুর্তা পানি শোধনাগারে কারিগরি ত্রুটি এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া পানি আসার সঙ্গে সঙ্গে অনেক ভবনে একযোগে মোটর চালানোর কারণে শেষ প্রান্তের বাসাগুলোতে পর্যাপ্ত পানি পৌঁছাতে সমস্যা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি শুধু সাময়িক সংকট নয়; অপরিকল্পিত নগরায়ণ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতার ফলেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নতুন পানি সরবরাহ ব্যবস্থার বিকল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

এ জাতীয় আরও খবর

পদোন্নতিতে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে আসিফের প্রশ্ন

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

সেচে সৌর পাম্প দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাড়িতে আগুন

নবীনগরে মাদ্রাসাছাত্রকে মারধর, হাসপাতালে ভর্তি, মাদ্রাসা শিক্ষক আটক

নবীনগরে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান ডলার গ্রেপ্তার

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি