,

জুলাইকে অসম্মান করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি শফিকুরের

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলনকে কেউ অসম্মান করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকরের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল মেনে নিলেও গণভোটের রায় উপেক্ষা করার সুযোগ দেওয়া হবে না। জনগণের মতামতকে যারা অস্বীকার করেন, তারা গণতন্ত্রের চেতনায় বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। রাজনৈতিক দলগুলো যদি জনগণের সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদের প্রতি আস্থা হারাবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, তারা নির্বাচন চেয়েছিলেন, কোনো ষড়যন্ত্র নয়। তবে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করে তিনি এতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। নতুন কিংবা পুরোনো কোনো ধরনের ফ্যাসিবাদ গ্রহণ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে ১১ দলীয় ঐক্য জোটের নেতাদের পাশাপাশি জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর