,

গণভোটসহ নানা দাবিতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, আগামী ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে এই পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই থেকে কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের কার্যক্রম শুরু হবে। উত্তরাঞ্চলের নেতৃত্ব দেবেন সারজিস আলম ও নাসিরউদ্দীন পাটোয়ারী, আর দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপি জানিয়েছে, দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই পদযাত্রা পরিচালিত হবে। এর মাধ্যমে স্থানীয় সমস্যা তুলে আনা এবং দলীয় প্রার্থী ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

সারজিস আলম বলেন, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ‘জুলাইয়ের বার্তা’ পৌঁছে দেওয়া হবে এবং গ্রামীণ অঞ্চলের সমস্যা যেমন মূল্যস্ফীতি, বিদ্যুৎ সংকট, কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও বাজার সিন্ডিকেটের প্রভাব তুলে ধরা হবে।

পদযাত্রার অংশ হিসেবে ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। পাশাপাশি ১৬ জুলাই রংপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর