,

দেশটাকেই জান্নাত বানানোর আহ্বান গয়েশ্বরের

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জান্নাতে যাওয়ার টিকিটের প্রয়োজন নেই; বরং সবাই মিলে দেশকে শান্তি, ন্যায় ও উন্নয়নের মাধ্যমে বাসযোগ্য করে তোলাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও সবাই এখনো পুরোপুরি নিরাপদ অবস্থায় নেই। তার দাবি, ১৯৭১ সালের পরাজিত শক্তি এখনো সেই পরাজয় মেনে নিতে পারেনি এবং সুযোগ পেলে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে।

তিনি বলেন, ভোটের মাধ্যমে জান্নাতে যাওয়ার মতো বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের উচিত মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা, কারণ জনগণের হৃদয়ে স্থান করে নেওয়াই সবচেয়ে বড় অর্জন।

বর্তমান সরকারের বিষয়ে তিনি বলেন, সরকার এখনো নতুন এবং মাত্র কয়েক মাস দায়িত্ব পালন করছে। তাই তাদের কাজ করার সুযোগ দেওয়া উচিত। পরে কার্যক্রম মূল্যায়ন ও সমালোচনা করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সফল হবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, পরিবারের কার্ড নারীদের নামে দেওয়ার উদ্যোগ তাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে এবং সমাজে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ