,

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

news-image

অনলাইন ডেস্ক :শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রায়েরবাজারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার কার্যকর করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে, যা দ্রুত সম্পন্ন করা উচিত।

তিনি আরও অভিযোগ করেন, কিছু মামলার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নেই এবং দোষীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

এনসিপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এখনো সরকারি কর্মসূচি ঘোষণা না হওয়ায় তা দ্রুত ঘোষণা করা উচিত।

এ সময় তিনি রাজনৈতিক বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়ায় কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ