,

বহিষ্কারের পর বিএনপি নেতার অভিযোগ, ‘আমার ওপর জুলুম হয়েছে’

news-image

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পে অনিয়মের অভিযোগে হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পিন্টু ডালীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং নেতাকর্মীদের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

তবে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আব্দুল বারেক দাবি করেন, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি বলেন, খাল খনন প্রকল্পের শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করেছিলেন ১০ জন মাঝি এবং এ কাজের নির্দেশ দিয়েছিলেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানাউল্লাহ। তার ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের কাছ থেকে নেওয়া মোট ১ লাখ ২৩ হাজার টাকা পরে ফেরতও দেওয়া হয়েছে। এরপরও তাকেই বহিষ্কার করা হয়েছে, যা তিনি ‘জুলুম’ বলে উল্লেখ করেন।

এদিকে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ জানান, আব্দুল বারেককে সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্যপদ—উভয় পদ থেকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ