,

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

news-image
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। রোববার রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। প্রাথমিক তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছেন।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচনে জোট থাকা সত্ত্বেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রার্থীরা এখন থেকেই নির্বাচনের জন্য মাঠে কাজ শুরু করবেন। এছাড়া, সরকার স্থানীয় নির্বাচন নিয়ে এখনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি।

তালিকায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা সহ মোট ১০০ উপজেলায় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের প্রার্থী অন্তর্ভুক্ত।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর