,

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

news-image

অনলাইন ডেস্ক : নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে রুমিন ফারহানা বলেন, সরকার এখন অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই ঋণ ক্যারিওভার হচ্ছে আগে থেকে।’ অর্থাৎ, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের ধারাবাহিকতা এটি। এই ঋণ বর্তমান সরকারের কর্মফল না।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির যে অর্থনৈতিক পলিসি, তা হলো স্থানীয় ব্যাংক থেকে ক্রমান্বয়ে ঋণ কমিয়ে আনা। আগামী বাজেটে এর প্রতিফলন দেখতে পাবেন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ