,

আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : বিরোধীদলীয় নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে তাদের যাত্রা শুরু করেছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। সংসদে ‘ফ্যাসিবাদের পক্ষে অবস্থান’ নিয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান; যেমন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড ও জেলা প্রশাসনে একদলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না।

গতকাল রবিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘১১ দলীয় ঐক্য’ আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, রাজপথই ১১ দলের মূল ঠিকানা। রাজপথেই দাবি আদায় করা হবে। তিনি বলেন, জুলাই শহীদরা কোনো দলের সম্পদ নয়, তারা সমগ্র জাতির সম্পদ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান