,

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

news-image

পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন, যেখানে তার পূর্বনির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

রবিবার (২২ মার্চ) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দর সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন।

সপরিবারে দেশে ঈদ উদযাপন শেষে তার এই বিদেশ যাত্রা অনুষ্ঠিত হলো।

ডা. জুবাইদা রহমানের সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোরশেদ হাসিন খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

এর আগে গতকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করেন ডা. জুবাইদা।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর