,

‘ইলেকশন মেকানিজমের’ অসংখ্য অভিযোগ উঠেছে : চরমোনাই পীর

news-image

নিজস্ব প্রতিবেদক : আমরা স্বৈরাচারের সাথে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম। কিন্তু আক্ষেপের বিষয়, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, তা ঘিরে ‘ইলেকশন মেকানিজমের’ অসংখ্য অভিযোগ উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

তিনি বলেন, ‘অনিয়ম রোধে এত ত্যাগ ও রক্তের পরেও নির্বাচনে আগের ঘটনার পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় জামিয়া কারিমিয়া মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘আমরাও আমাদের বিভিন্ন প্রার্থীদের থেকে অভিযোগ পেয়েছি যে, অনেক বুথে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো এবং ভোট গণনায় ছলচাতুরিসহ নানা ধরনের অনিয়ম হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের অনিয়মসংক্রান্ত সব অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

ইসলামী আন্দোলনের এ পর্যালোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সারা দেশ থেকে আসা প্রার্থীদের অভিজ্ঞতা ও নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে আলোচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ