রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ভোট দিয়ে যে আহ্বান জানালেন নাহিদ ইসলাম

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট দিয়েছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমার জীবনের প্রথম ভোট দিলাম। আমি জনগণের প্রতি, সবার প্রতি আহ্বান জানালাম, আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসুন।’

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে রাজধানী বাড্ডার একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ‘আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নিন। ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আমাদের আজকে সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ দেওয়ার মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং ১১ দলের পক্ষে অবস্থান করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

তিনি বলেন, ১১ দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষ যদি ভোট দিতে আসে, তারা যদি স্বাচ্ছন্দে ভোট দিতে পারে, তাহলেঅবশ্যই ১১ দলীয় জোট সরকার গঠন করবে।’

দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন,‘আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি না, কারণ ভয়-ভীতি যেন ভোটারদের মাঝে সৃষ্টি না হয়। ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসে সেজন্য আমরা সবার সহযোগিতা চাই। প্রশাসনের নিরপেক্ষ আচরণ চাই। প্রশাসন যেন নিরপেক্ষ আচরণ করে। তাহলেই সাধারণ মানুষের ভোট দিতে পারবে। ভোটাররা যত বেশি ভোট দিতে পারবে আমাদের সরকার গঠনের পথ ততটাই সুগম হবে।’

ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত হয়েছেন ড. এম এ কাইয়ুম।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল