শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি বিএনপির

news-image

অনলাইন ডেস্ক : সাংবাদিকদের জন্য ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা করেছে দলটি। ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহারে পাঁচটি অধ্যায়ে ভাগ করে বিভিন্ন খাত ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ইশতেহারে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিতে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। সেখানে এই প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

গণমাধ্যম বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতায় বিশ্বাসী। সাংবাদিকেরা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের কাজের সুরক্ষা, স্বীকৃতি ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে দলটি। বিএনপির মতে, গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা রাষ্ট্রের জন্য ইতিবাচক এবং এ ধরনের সমালোচকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এতে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে আইনি হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্নিরীক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। একই সঙ্গে দেশের সব ধরনের গণমাধ্যম, গণমাধ্যমকর্মী ও গণমাধ্যম অফিসের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিএনপি। গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হামলা ও আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা, নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমে নৈতিকতা ও পেশাদারত্ব নিশ্চিত করতে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলা হবে। এই কাঠামোর আওতায় ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে সমন্বয় করে গুজব ও ভুয়া খবর প্রতিরোধ, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা হবে। এ বিষয়ে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ থাকবে এবং ৩০ দিনের মধ্যে অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করা হবে।

এ ছাড়া ইশতেহারে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি সাংবাদিক নির্যাতন রোধে বিশেষ সেল গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে ঘোষিত ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’-এর মাধ্যমে অবসরকালীন নিরাপত্তা ও নানামুখী কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ছাড়া সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বরাদ্দে রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানোর অঙ্গীকারও করেছে দলটি।

 

এ জাতীয় আরও খবর

আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

শনিবার নতুন কর্মসূচি ঘোষণা, শাহবাগ ছাড়লো আন্দোলনকারীরা

শেষ ৯ বলে ৩৩ রান করে সোহানদের দুর্বারের অবিশ্বাস্য জয়

সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান

নির্বাচন ১২ তারিখেই হবে : ইনকিলাব মঞ্চ

আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক : জামায়াত

দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক

৯ ফেব্রুয়ারি ভাষণ দেবেন দলীয় প্রধানরা

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঘাঁটি ভাঙার লড়াই, নতুন দাবিদারের উত্থান

হাসপাতালে কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার