,

আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ বিরতির পর আজ শনিবার টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জেলায় পৃথক দুটি বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, দুপুরে বগুড়া থেকে সড়কপথে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই জনসভায় তিনি সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জে এখন সাজ সাজ রব বিরাজ করছে। জনসভাস্থল ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে এবং সেখানে বিশাল গণজমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। জেলা বিএনপি মনে করছে, এই সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নতুন গতির সঞ্চার হবে।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করছি, সমাবেশে রেকর্ডসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে।’

সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকেল ৪টায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২১ বছর পর তারেক রহমান টাঙ্গাইলে জনসভায় অংশ নিতে যাচ্ছেন, যা নেতাকর্মীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক জনসভা। এর আগে ২০০৪ সালে তিনি সাংগঠনিক সফরে টাঙ্গাইলে এলেও রাজনৈতিক সমাবেশ হিসেবে আজকের দিনটি এক মাইলফলক হতে যাচ্ছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পুরো আয়োজনের তদারকি করছেন। জনসভাস্থলে কয়েকশ মাইক এবং বড় মঞ্চ তৈরির পাশাপাশি নেতাকর্মীদের জন্য বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, টাঙ্গাইলের জনসভা শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০