,

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে বিশ্বে প্রথমবারের মতো কঠোর আইন কার্যকর হয়েছে। নতুন আইনের প্রথম দিনে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ একে আখ্যা দিয়েছেন ‘প্রধানমন্ত্রী হিসেবে এটা গর্বের দিন’।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইচ, টিকটক, রেডিট থেকে শুরু করে ইউটিউব-সব বড় সামাজিক যোগাযোগমাধ্যমকেই এখন এই আইন বাস্তবায়ন করতে হবে।

আইন ভাঙলে অভিভাবক বা শিশুদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে প্ল্যাটফর্মগুলো নিয়ম না মানলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে।

সরকারের দাবি, এই নিষেধাজ্ঞার মাধ্যমে শিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট, মানসিক ক্ষতি এবং শোষণ থেকে রক্ষা করা হবে। কিন্তু সমালোচকদের মতে, এই নীতি উল্টো ঝুঁকি বাড়াতে পারে-কারণ তাতে নাজুক অবস্থায় থাকা কিশোররা আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং শিশুদের অনিয়ন্ত্রিত, অন্ধকার অনলাইন পরিবেশের দিকে ঠেলে দিতে পারে।

বিশ্বের অন্যান্য অনেক দেশই অস্ট্রেলিয়ার এই সাহসী পদক্ষেপটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যদিও সরকার কীভাবে এই উদ্যোগের সফলতা মূল্যায়ন করবে তা এখনো পরিষ্কার নয়।

এদিকে অস্ট্রেলিয়ার কিশোরদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ এই নিষেধাজ্ঞাকে “অপমানজনক” বলে মন্তব্য করেছে, আবার কেউ এটিকে স্বল্পমেয়াদি বিরক্তি মনে করে বলেছে, মানিয়ে নিতে বেশি সময় লাগবে না।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু