সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের মুক্তি চাইলেন তার ছেলে কাসিম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাগারে অন্তরীণ নেতা ইমরান খানের মুক্তি চেয়েছেন তার ছোটো ছেলে কাসিম খান। বাবার মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় কাসিম বলেন, “গত ৬ সপ্তাহ ধরে আমার বাবা পাকিস্তানের কারাগারের ডেথ সেলে বন্দি আছেন এবং তাকে সম্পূর্ন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের অনুমোদন সত্ত্বেও তার সঙ্গে দেখা করতে পারছেন না তার বোনরা এবং অন্যান্য স্বজনরা। আমরা তার সঙ্গে টেলিফোনে কথা বলতে পারছি না, সাক্ষাৎ করতে পারছি না এমন কি তিনি কেমন আছেন— তা ও জানতে পারছি না। আমি এবং আমার ভাই (সুলাইমান ইসা খান) বাবার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না।”

“আমি স্পষ্টভাবে বলছি— বাবার নিরাপত্তাহীনতা এবং যে অমানবিক বিচ্ছিন্ন পরিবেশে আমার বাবাকে রাখা হয়েছে— তার আইনগত, আদর্শগত এবং আন্তর্জাতিক, এককথায় সম্পূর্ণ দায় পাকিস্তানের সরকারকে নিতে হবে।”

নিজের পোস্টে কাসিম খান জানিয়েছেন, গত ৮৪৫ দিন ধরে কারা অন্তরীন আছেন ইমরান খান।

প্রসঙ্গত, কিংবদন্তী ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ নির্বাহীর পদে কে আরোহন করবেন— তা নিয়ে সেনবাহিনীর সঙ্গে দন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে ২০২২ সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হন।

এদিকে ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামী হিসেবে ২০২৩ সাল থেকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন তিনি।

ক্রিকেটার জীবনে ‘প্লেবয়’ ইমেজ ছিল ইমরান খানের। তবে সেই ইমেজ ঝেড়ে ফেলে রাজনৈতিক জীবনের শুরুর দিকে ১৯৯৫ সালে ব্রিটেনের নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন ইমরান খান। পরে ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। সুলাইমান ইসা ও কাসিম এই দম্পতির সন্তান।

জেমিমার সঙ্গে বিচ্ছেদের পর আরও দু’বার বিয়ে করেছেন ইমরান। অন্যদিকে জেমিমা পাকিস্তান থেকে নিজের দেশ ইংল্যান্ডে ফিরে গিয়ে পেশাদার লেখালেখি, চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে মন দেন। সুলাইমান ও কাসিম তাদের মায়ের সঙ্গেই থাকেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা