,

গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় এক স্থানীয় হামাস কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার দেওয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে দখলদাররা।

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করতে থাকলেও সাম্প্রতিক হামলায় ওই কমান্ডারকে টার্গেট করা হয়।

ইসরায়েলের প্রকাশিত তথ্যে নিহত কমান্ডারের নাম আলা আল-হাদিদি হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি হামাসের প্রোডাকশন হেডকোয়ার্টারের সরবরাহ বিভাগের প্রধান ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শনিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে পরিচালিত হামলায় তাকে হত্যা করা হয়।

তবে এ ঘটনায় হামাস এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

আরব নিউজ সূত্রে জানা গেছে, শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বেশ কয়েকটি বিমান হামলা চালায়।

এনিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘এই হামলাগুলো চালানো হয় তখন, যখন হামাসের একজন যোদ্ধা ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে।’

তিনি দাবি করেন, ওই অভিযানে হামাসের পাঁচজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শনিবারের ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, হামাসের একটি প্রতিনিধি দল রোববার কায়রোতে গাজা যুদ্ধের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসেছে বলে এক মিসরীয় নিরাপত্তা সূত্র এবং একটি হামাস সূত্র জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু