সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্যানোরামা পর্বের একটি তথ্যচিত্রের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।তথ্যচিত্রটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের অংশগুলো কেটে জুড়ে দেওয়া হয়েছিল। সেটা নিয়েই আপত্তি তুলেছেন ট্রাম্প। শেষ পর্যন্ত বিষয়টির জন্য ক্ষমা চেয়েছে বিবিসি, তবে ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে তারা।

বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, তথ্যচিত্রটি সম্পাদনের ফলে ‘প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন–এমন ভুল ধারণা’ তৈরি হয়েছিল। তারা বলেছে, ২০২৪ সালের সেই অনুষ্ঠানটি আর দেখাবে না।

অন্যদিকে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুমকি দিয়ে বলেছেন, সংবাদমাধ্যমটি যদি ক্ষমা না চায়, বক্তব্য প্রত্যাহার না করে এবং ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিপূরণ না দেয়, তবে তারা এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন।

এই বিতর্কের জের ধরে গত রবিবার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিবিসির সংশোধন স্পষ্টীকরণ বিভাগ তথ্যচিত্রটি কীভাবে সম্পাদনা করা হয়েছিল তা জানায়।

এক বিবৃতিতে তারা জানায়, ‘আমরা স্বীকার করি, আমাদের সম্পাদনা অনিচ্ছাকৃতভাবে এই ধারণা তৈরি করেছে–আমরা ভাষণের একটি একক, একটানা অংশ দেখাচ্ছি, বরং ভাষণের বিভিন্ন অংশ থেকে নেওয়া নির্বাচিত অংশ নয় এবং এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন, এমন ভুল ধারণা তৈরি হয়েছে।’

বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন, বিবিসির আইনজীবীরা রোববার পাওয়া এক চিঠির জবাব দিয়েছেন ট্রাম্পের লিগ্যাল টিমের কাছে। তারা বলেছে, বিবিসি চেয়ারম্যান সমীর শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে স্পষ্ট করে দিয়েছেন, তিনি এবং করপোরেশনটি ৬ জানুয়ারি ২০২১ এর প্রেসিডেন্টের ভাষণের সম্পাদনার জন্য দুঃখিত।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা