,

হাসিনার পতন কেন হয়েছে, জানালেন অজিত দোভাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সরকার পতন নিয়ে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল। শুক্রবার (৩১ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি বলেন,জাতিগঠনে ও নিরাপত্তা নিশ্চিতে সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা জরুরি। সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা না থাকায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকায় সরকার পতন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় দোভাল বলেন, ‘একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন।’

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার শ্রীলংকা, বাংলাদেশ ও নেপালে সরকার পতনের জন্য দুর্বল প্রশাসনিক কাঠামো ব্যবস্থা দায়ী বলে মন্তব্য করেছেন মোদি প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন আধুনিক শাসনব্যবস্থার অপরিহার্য অংশ। শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না, এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করাই সবচেয়ে জরুরি।’

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন