,

ভারতে আঘাত হানল ঘূর্ণিঝড় মোন্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতে আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে মোন্থা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে ঘূর্ণিঝড়টি আগামী ৩ থেকে ৪ ঘণ্টা স্থলে তাণ্ডব চালাবে স্থানীয় সময় রাত ১১টায় এটি উপকূল অতিক্রম করবে বিধায় সেখানে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানায়, ‘সর্বশেষ পর্যবেক্ষণ নির্দেশ করছে ঘূর্ণিঝড় আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ৩ থেকে ৪ ঘণ্টা অব্যাহত থাকবে।’

ঘূর্ণিঝড় মোন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে। সংস্থাটি জানায়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি-এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন