,

আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এসব ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

রোববার পুলিশের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভারতে ফেরত পাঠানো সবাই ‘ডংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পুলিশের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জনই হরিয়ানার করনাল জেলার বাসিন্দা। এছাড়া ১৫ জন কাইথালের এবং ৫ জন আম্বালার বাসিন্দাও রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এসব ভারতীয়র বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু