,

পূর্ব সাগরে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আতঙ্কে প্রতিবেশী দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বুধবার সকালে এই উৎক্ষেপণ করা হয়। এদিকে এক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ার শহর গিয়ংজুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশ্বনেতারা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, ‘আমরা কয়েকটি বস্তুকে শনাক্ত করেছি, যা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে; এগুলো পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে।’

দক্ষিণ কোরিয়ার যৌথ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের সেনাবাহিনী সম্ভাব্য অতিরিক্ত উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদানপ্রদান করছে।’

ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া এর আগে ৮ মে ও ২২ মে তারিখে পূর্ব সাগরের দিকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ফলে এবারের উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর দায়িত্ব গ্রহণের পর প্রথম।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, এপেক সম্মেলনের আগে বা চলাকালীন উত্তর কোরিয়া বিশ্বকে তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাপ হিসেবে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে পিয়ংইয়ংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সবচেয়ে শক্তিশালী দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০ প্রদর্শন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীন, রাশিয়া ও অন্যান্য দেশের শীর্ষ নেতারা।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু