,

গাজায় রক্তপাত থামেনি, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চেষ্টা যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি চুক্তির পরেও ইসরায়েল গাজায় বিমান হামলা ও গুলি চালানো অব্যাহত রেখেছে। এতে হামাসের সঙ্গে শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতেরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন, যাতে যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর করা যায়।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা জানায়, গাজা সিটির পূর্বাঞ্চল তুফাহ এলাকার আল-শাফ অঞ্চলে দুটি পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। দুই ঘটনাতেই তারা নিজেদের বাড়ির খোঁজ নিতে ফেরার সময় ইসরায়েলি গুলিতে নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তুফাহর পাশের শুজাইয়া এলাকায় ‘হলুদ সীমারেখা’ অতিক্রম করে সৈন্যদের দিকে এগিয়ে আসা কয়েকজন যোদ্ধার ওপর গুলি চালায়, যারা নাকি ইসরায়েলি বাহিনীর জন্য “হুমকি” তৈরি করেছিল।

এই তথাকথিত হলুদ সীমারেখা নির্ধারণ করা হয় ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত এক মানচিত্রে, যেখানে উল্লেখ ছিল-ইসরায়েলি বাহিনী ওই রেখার পেছনে সরে গিয়ে অবস্থান করবে এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে সেখানেই থাকবে।

তবে গাজার বাসিন্দারা জানান, সীমারেখাটি দৃশ্যমান না হওয়ায় অনেকেই বিভ্রান্ত।

গাজার তুফাহ এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী সামির বলেন, ‘পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা মানচিত্র দেখেছি, কিন্তু ওই রেখাগুলো কোথায় তা বোঝা যায় না।’

১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া এই নাজুক যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার কর্মকর্তারা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু