,

আবার আলোচনায় বসছে পাকিস্তান-আফগানিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার কাতারে কাবুলের সঙ্গে ইসলামাবাদের আলোচনার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা ও সীমান্তে দুই দিনের শান্তিপূর্ণ যুদ্ধবিরতি ভঙ্গের পর এ ঘোষণাটি এলো।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিক আফগান তালেবানদের সঙ্গে আলোচনার জন্য আজ কাতারের রাজধানী দোহা যাচ্ছেন।

দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এক সপ্তাহের সহিংসতার পর গত বুধবার অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হয়। তালেবানরা পাকিস্তানের সঙ্গে তাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কিছু অংশে আক্রমণ শুরু করে, যার ফলে ইসলামাবাদ তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তান তার মাটিতে পাকিস্তানি তালেবান (টিটিপি) নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু