,

আমি মনে হয় স্বর্গে যেতে পারব না: ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বর্গে যাওয়া নিয়ে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। সত্যিই না। আমার মনে হয়, আমি স্বর্গগামী নই।’

ইসরায়েল যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার ফোর্স ওয়ানে ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি ট্রাম্পকে প্রশ্ন করেন, স্বর্গে যাওয়া নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য অর্থাৎ ‘তিনি স্বর্গে যেতে পারবেন কি না’ এবং তার ইসরায়েল-হামাস শান্তি পরিকল্পনা সেই পথে কোনো অগ্রগতি এনেছে কি না, সে বিষয়ে।

জবাবে ট্রাম্প হেসে বলেন, ‘আমি একটু মজা করছিলাম। সত্যি বলতে, এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে।’

এরপর মজা করে তিনি আরও বলেন, ‘আমরা এখন এয়ার ফোর্স ওয়ানে আছি, হয়তো এটাই আমার স্বর্গ! আমি নিশ্চিত না যে, স্বর্গে যেতে পারব কি না, তবে আমি জানি, আমি অনেক মানুষের জীবন রক্ষায় ভালো কিছু করেছি।’

ট্রাম্প এরপর অভিযোগ করে বলেন, ‘২০২০ সালের নির্বাচন যদি কারচুপির না হতো, তাহলে জো বাইডেনের জায়গায় আমি হোয়াইট হাউসে থাকতাম। আর আমি থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাতে পারতেন না। সেটিও হতো আরেকটি বড় সংঘাতের সমাপ্তি।’

তিনি আরও বলেন, ‘বাইডেন প্রশাসন ছিল অদক্ষ। একজন অযোগ্য প্রেসিডেন্ট দেশ চালিয়েছেন। আর সেই জালিয়াত নির্বাচনের কারণেই লাখ লাখ মানুষ মারা গেছে। ইসরায়েল ইস্যুও অনেক কঠিন হয়ে পড়েছিল আগের প্রশাসনের কারণে।’

ট্রাম্প অন্তত আগস্টের ১৯ তারিখের পর থেকে ‘স্বর্গে যাওয়ার সম্ভাবনা’ নিয়ে চিন্তিত। সেদিন তিনি ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ফোন করে বলেছিলেন, ‘যদি আমি প্রতি সপ্তাহে ৭ হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারি, তাহলে সেটা বড় অর্জন। আমি সম্ভব হলে স্বর্গে যেতে চাই।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি শুনছি, আমার অবস্থা ভালো না। আমি নাকি তালিকার একদম নিচে আছি। কিন্তু যদি কখনো স্বর্গে যেতে পারি, এটা হবে তার অন্যতম কারণ।’

 

এ জাতীয় আরও খবর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর