,

জীবিত সব ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করেছে হামাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় আটক থাকা ইসরায়েলি সকল জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। প্রধম ধাপে সাতজন এবং পরে শেষ ১৩ জনকেও রেডক্রসের হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।

হামাস জানিয়েছে, তারা গাজায় আটক ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন- গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।

জিম্মিদের বিনিময়ে ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দী এবং ১ হাজার ৭০০ জনেরও বেশি বন্দীকে মুক্তি দেবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। তিনি এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করেন।

আল জাজিরা সূত্রে খবর, ট্রাম্প আজ ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তির ওপর একটি শীর্ষ সম্মেলনে যোগদিতে মিসরে যাবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হামাস গাজায় যে ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হচ্ছে সেটা যুক্তরাষ্ট্র জানে। তিনি দাবি করেন, গোষ্ঠীটিকে ‘সাময়িক সময়ের জন্য’ সশস্ত্র রাখার অনুমোদন দেওয়া হয়েছে।’

আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলে পৌঁছানোর আগে এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, হামাস ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হচ্ছে এবং নিজেদের ফিলিস্তিনি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করছে। জবাবে ট্রাম্প বলেন, ‘কয়েক মাসের যুদ্ধের পর গোষ্ঠীটি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

 

এ জাতীয় আরও খবর

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের