,

নাটোরে আবাসিক হোটেলে ব্যবসায়ীর মরদেহ

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের একটি আবাসিক হোটেলের চারতলার একটি কক্ষ থেকে আনোয়ার পারভেজ (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নিচাবাজার এলাকার নাটোর বোডিংয়ের ওই কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ার পারভেজ টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকার জহু মিয়ার ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে আনোয়ার পারভেজ নামের এক ব্যক্তি নাটোর বোর্ডিং হোটেলের ৬২ নম্বর রুম ভাড়া নেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। আজ হোটেল বয় রুম পরিষ্কার করতে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর হোটেল কর্তৃপক্ষ সারা দিন অনেকবার দরজায় ডাকাডাকি করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মরদেহটি মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে আবাসিক হোটেলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত কাজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর