,

গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যত কী, জানালেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতি টিকে থাকবে বলেই মনে করছেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইসরায়েল ও হামাস এখন যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে।গতকাল শুক্রবার ট্রাম্প বলেন, ‘এটা টিকবে। আমার মনে হয় এটা টিকবে। সবাই যুদ্ধ করে ক্লান্ত।’

ট্রাম্প জানান, এই সপ্তাহের শেষে তিনি ইসরায়েল ও গাজা চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিশর সফরে যাচ্ছেন।তিনি বলেন, সোমবার মিশরের কায়রোতে তিনি বহু নেতার সঙ্গে বৈঠক করবেন। আলোচনার বিষয় হবে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ।

তার আগে একই দিনে তিনি ইসরাইল সফর করবেন এবং দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলেও জানান।

ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তির পথ খুলে দেবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখনও কিছু ছোট ছোট উত্তেজনাপূর্ণ জায়গা আছে। কিন্তু সেগুলো খুবই ছোট, সহজেই নিয়ন্ত্রণে আনা যাবে। সেই আগুন খুব দ্রুত নিভে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর