,

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত শহিদুল আলম, নেওয়া হচ্ছে তুরস্কে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নামকরা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ বেশ কয়েকজনকে নিয়ে ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশে একটি উড়োজাহাজ যাত্রা শুরু করেছে। তুরস্ক সূত্রে জানা গেছে, তাদের বহনকারী টিকে-৬৯২১ ফ্লাইটটিটি স্থানীয় সময় আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইস্তানবুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, ইসরায়েলের কারাগার থেকে শহিদুল আলমকে মুক্ত করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এর আগে প্রেস উইং থেকে জানানো হয়, শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। আজই তাকে বিশেষ বিমান যোগে আঙ্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছে তুরস্কের কর্তৃপক্ষ।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এই তথ্য জানিয়েছেন।

শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধ ভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম