,

বিয়ের এক যুগ পর চার কন্যা সন্তানের জন্ম

news-image

যশোর প্রতিনিধি : বিয়ের ১২ বছর পর যশোরের শামিম ও সম্পা দম্পতির ঘরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম হয়েছে। তবে এই আনন্দ এখন বিষাদে রূপ নিয়েছে। নবজাতকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর অসুস্থ।

শনিবার (২৩ আগস্ট) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উত্তরপাড়ার বাসিন্দা সম্পা বেগমকে প্রসব বেদনা নিয়ে শহরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি চারটি কন্যা সন্তানের জন্ম দেন।

পরিবারের সদস্যরা জানান, চার নবজাতকের মধ্যে একজন জন্মের পরপরই মারা যায়। তার ওজন ছিল ১ কেজি ৮০০ গ্রাম। ১ কেজি ৯০০ গ্রাম ওজনের আরেক শিশু অসুস্থ। বাকি দুই নবজাতকের ওজন ১ কেজি ৫০০ গ্রাম এবং তারা সুস্থ আছে। মা সম্পা বেগমও বর্তমানে চিকিৎসাধীন।

শামিমের বড়ভাই শাহজালাল জানান, কয়েক মাস আগে জমি বন্ধক রেখে শামিমকে বিদেশে পাঠান; কিন্তু দালালের প্রতারণার শিকার হয়ে তারা সবকিছু হারান। দেড় মাস আগে শামিম দেশে ফিরে এলেও বেকার আছেন। ফলে অভাবের সংসারে এই চার সন্তানের লালন-পালন নিয়ে পুরো পরিবার গভীর দুশ্চিন্তায়।

হাসপাতালের চিকিৎসক মঞ্জুয়ারা খাতুন জানান, মৃত শিশুটির পাশাপাশি অন্য যে শিশুটি অসুস্থ, তার অবস্থা নিয়েও তারা সতর্ক আছেন। বাকি দুই নবজাতক ও মা সুস্থ আছেন।

ই খবর জানার পর যশোরের জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা নবজাতকদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়েছে এবং পরিবারটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ