বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার ফি দিতে না পারা সেই শিক্ষার্থীর পাশে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন

news-image

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : “পরীক্ষার ফি দিতে না পারায় রুম থেকে বের করে দেয় প্রধান শিক্ষিকা” এই শিরোনামে ‘ভোরের ডাক’সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে খবরটি ছরিয়ে পরলে মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরীক্ষা দিতে না দেওয়া সেই শিশু শিক্ষার্থী সুরাইয়া আক্তার মেঘলার পাশে দাঁড়িয়েছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন।

সংগঠনটির উদ্যোগে মঞ্জুর আইডিয়াল স্কুলের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। পাশাপাশি অভিভাবক সুরাইয়াকে ওই স্কুলে পড়াতে রাজি না হলে পরিবারের পছন্দে তাকে স্টার ফেয়ার প্রি ক্যাডেট স্কুলে ভর্তি করানো হয়েছে। নতুন স্কুলে ভর্তিসহ আগামী ১৬ মাসের অগ্রিম বেতন ও অন্যান্য ফি পরিশোধ করেছে ফাউন্ডেশনটি। এছাড়াও মেঘলার ওই স্কুলের পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন।

বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির একটি টিম জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট হাট এলাকার ওই প্রতিষ্ঠানে গিয়ে সুরাইয়ার ওইসব ফি পরিশোধ করেন। এতে সুরাইয়া আক্তার মেঘলার মলিন হওয়া মুখে আবারও ফিরেছে স্বপ্নের হাসি।

সুরাইয়ার বাবা ছাইফুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেঁদে কেঁদে বলেন, এমন সহযোগিতা তাদের কাছে ছিল কল্পনার বাইরে। আমি গরীব মানুষ হলেও তারা আমার পিছনে মানবতার হাত বাড়িয়েছে। ভবিষ্যতে আর কোন শিক্ষার্থীকে এরকম দুর্ঘটনার শিকার না হতে হয় এ জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে সৌদি প্রবাসী ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন মৃধা বলেন, শিক্ষা একটি শিশুর জন্মগত অধিকার। মাত্র ১৮০ টাকার জন্য একটি নিষ্পাপ শিশুকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া অমানবিক এবং হৃদয় বিদারক। ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে । আমরা চাই, সুরাইয়ার মতো কোনো শিশুই যেন আর অর্থঅভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?