,

নাটোরের সিংড়ায় বাবার হাতে মাদকাসক্ত ছেলের মর্মান্তিক মৃত্যু

news-image

সিংড়া (নাটোর)সংবাদদাতা : নাটোরের সিংড়ায় বাবার হাতে ছেলে খু*ন হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার ৫ নং চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে, শনিবার (১৬ আগষ্ট ) সন্ধ্যা বেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি।

একপর্যায়ে শনিবার সন্ধ্যার দিকে পারিবারিক ঝগড়ার সময় শরিফুলের বাবা প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শরিফুল মা*রা যান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকের বিষাক্ত ছোবলই এমন মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু হয়েছে।”

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর