বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চারিদিকে পানি থই থই, কয়েকশো পরিবার পানি বন্দী

news-image

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া কুমারখালীতে টানা বৃষ্টিতে শহর ও আশপাশের কয়েকশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরে-বাইরে চারিদিকেই থই থই করছে পানি, তার ওপর সাপের ভয়। এরমধ্যে চরম দুর্ভোগ মাথায় নিয়ে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।

সোমবার সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, সদকী ইউনিয়নের বাটিকামারা, চাউল কুঠা, পৌরসভার ১ নং ওয়ার্ড, পৌর ৬ নং ওয়ার্ডের কিছু অংশ, বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে পানি বন্দী মানুষগুলো।

চাউল কুঠা গ্ৰামের আনিস বলেন, কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেন ব্যবস্থা সংস্কার না করায় পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাঘাট। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। মাসের পর মাস পানি জুমে থাকে এখানে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। রোডসহ বিভিন্ন এলাকার মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি।

আবহাওয়া অফিস সূত্র জানায়, সপ্তাহ ধরে মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে জেলাজুড়ে। গত দুদিনে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে ঘর বাড়ি ও রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমনকি বাসা-বাড়িতে পানি ওঠায় দুর্ভোগে শত শত পরিবার। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

দুর্গাপুর বাসিন্দা সোহেল বলেন, ‘বৃষ্টির পানিতে এখন ডুবে আছি। বাড়িঘরে থাকতে পারছি না। সাপের ভয় আছে। ঘরে পানি, বাইরে পানি। চারিদিকই থৈ থৈ করছে পানি, বাঁচার কোনো উপায় নেই।

কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা, মোঃ মিকাইল ইসলাম বলেন , জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলী কে নির্দেশ দেওয়া হয়েছে। ইতি মধ্যে যে সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে লোক পাঠিয়েছিলাম এবং জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হবে।

এ জাতীয় আরও খবর

আদালতের রায় অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি

খামেনির জানাজায় ইরানে যাচ্ছেন স্পিকার

হজযাত্রীদের জন্য সুখবর, ২০২৭ হজ প্রাক-নিবন্ধন শুরু

ভূমিকম্পে ঝুঁকিতে ঢাকা, বড় বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের

জুলাই আন্দোলনের সূচনাই ফ্যাসিবাদ পতনের শুরু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, বিনিয়োগে বড় প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ডিএসইতে সুশাসন সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

৪০ বছরের অপেক্ষা শেষে জিতল মেক্সিকো

আজ বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি নয় ইরান

কমেছে স্বর্ণের দাম, আজ ভরি কত?