,

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলায় পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে বনগ্রাম বাজারের পূর্বপাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী ৪০। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, নারায়নগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে সোনা মসজিদ থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ১০ জন। বাসের ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর হাইওয়ে থানা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, দুইজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের মরদেহ এখনো শনাক্ত হয়নি। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর