,

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ, শিশু নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কালুরঘাট সেতুর এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এতে এক শিশু নিহত হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এসময় সেতুর ওপর ট্রেন অতিক্রম করছিল এবং সিগন্যাল চালু ছিল। কিন্তু কয়েকটি গাড়ি সিগন্যাল অমান্য করে সেতুর ওপর উঠে পড়ে। তখন চলন্ত ট্রেনটি গাড়িগুলোকে ধাক্কা দেয়। এগুলোর মধ্যে অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে আমরা খবর পাই। আমাদের দুটি ইউনিট অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছায়। হতাহতদের উদ্ধারে কাজ চলছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানা ঢাকা পোস্টকে বলেন, ট্রেনের সঙ্গে অটোরিকশা, টমটম ও পিকআপের সংঘর্ষ হয়েছে। এক শিশু নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র