,

পদত্যাগ করে ক্যাম্পাস ছাড়লেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ড. মো. হযরত আলী শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইয়া।

ইউজিসির দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ড. হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ফিরে গেছেন। বুধবার (২১ মে) পদত্যাগ করার পর কুয়েট ভিসির ব্যক্তিগত গাড়ি তিনি ফিরিয়ে দেন।

টানা আড়াই মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রফেসর ড. মো. মাসুদকে সরিয়ে গত ৩০ এপ্রিল অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে তিনি নিয়োগ পান। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে যোগ দেন। গত বুধবার ভিসির পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে তিনি কুয়েট ত্যাগ করে ঢাকা চলে যান।
কুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে এখন পর্যন্ত নতুন কাউকে ভিসি ও প্রো-ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ জানান, শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ