,

চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে আয়োজিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। সেই সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল।

আজ শনিবার তিনটা থেকে শুরু হয় এ আয়োজন। রাজনৈতিক মঞ্চে গেলেও সমাবেশে তামিম কথা বলেছেন ক্রীড়াক্ষেত্র নিয়েই। চট্টগ্রামের ক্রীড়াঙ্গন নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেট-ফুটবলসহ অন্যান্য খেলায় চট্টগ্রাম থেকে এখন আর বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসছে না বলে আক্ষেপ করেন তামিম। বিশেষ করে গত ১৫ বছরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন চূড়ান্ত অবহেলার শিকার হয়েছে বলেও মনে করেন তিনি।

সাবেক এই জাতীয় দল তারকা বলেন, ‘একটা সময় সব খেলাতেই জাতীয় দলে চট্টগ্রামের ৬-৭ জন করে থাকত। কিন্তু গত ১৫ বছরে চট্টগ্রাম থেকে কষ্টেসৃষ্টে একজন কি দুইজন সুযোগ পেয়েছেন। এমনটা কেন হয়েছে, তার জবাব খুঁজে বের করা জরুরি।’

বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও সেখানে ছিলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

এ জাতীয় আরও খবর

মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি: শামা ওবায়েদ

বাংলাদেশের সংসদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আইপিইউ

চিঠির ভাঁজে আজও বেঁচে ভালোবাসা

এক প্ল্যাটফর্মে হবে বৈদেশিক মুদ্রার সব লেনদেন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য নয়: ভারতীয় হাইকমিশনার

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি

চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন, ফার্মেসি মালিককে জরিমানা

সৌদি রিয়ালের বান্ডিল দেখিয়ে প্রতারণা, আটক ২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিলেটে দেশের প্রথম ড্রোন প্রশিক্ষণকেন্দ্র চালু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ চান ট্রাম্প