সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেন্নাইকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুর

news-image

স্পোর্টস ডেস্ক : লড়াইটা ছিল দুই বড় তারকা ধোনি-কোহলির। যে লড়াইয়ে শেষ হাসি হাসলেন কোহলি। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠেই ৫০ রানের বড় ব্যবধানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এ নিয়ে টানা দুই ম্যাচে জয় পেলো বেঙ্গালুরু। তারাই এখন শীর্ষে।সমান ম্যাচে চেন্নাইয়ের জয় একটি, হার একটি। তারা সাত নম্বরে।

চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল চ্যালেঞ্জিং, ১৯৭ রানের। ৮ উইকেটে ১৪৬ রানেই থেমেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। ২৬ রানে ৩টি আর ৯৯ রানে ৭ উইকেট হারানোর পর ধোনি ১৬ বলে হার না মানা ৩০ করলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি চেন্নাই।

জস হ্যাজেলউড ২১ রানে নেন ৩টি উইকেট। এর আগে ৭ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের মারমুখী ব্যাটিংয়ে ভালো সূচনা পায় তারা। ১৬ বলে ৩২ করে আউট হন ফিল সল্ট। ৫ ওভারে ৪৫ রান তোলে বেঙ্গালুরু।

এরপর ১৪ বলে ২৭ রানের ঝড় তোলেন দেবদূত পাডিক্কেল। বিরাট কোহলি অবশ্য টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ৩০ বলে খেলেন ৩১ রানের ইনিংস।

এরপর হাল ধরেন অধিনায়ক রজত পাতিদার। ৩২ বলে ৫১ রান করেন তিনি। শেষদিকে টিম ডেভিড ৮ বলে ১ চার আর ৩ ছক্কায় ২২ রানের ক্যামিওতে বেঙ্গালুরুকে দুইশর কাছাকাছি পৌঁছে দেন। নুর আহমেদ ৩৬ রানে নেন ৩টি উইকেট।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা