সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবিনা-ঋতুপর্ণাসহ বিদেশি লিগ খেলবেন আরও ৪ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল থেকে ভুটানে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ। সেই লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমারা আগেই নাম লিখিয়েছেন। এবার পারো এফসিতে খেলার কথা জানা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমার।

এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন।’ গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানী পাবেন।

বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করেন নিলয় বিশ্বাস। তিনিই মূলত ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি দেখভাল করেছেন। তিনি সাবিনাদের চুক্তি ও ভুটানের লিগে খেলার বিষয়ে বলেন, ‘ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।’

এর বাইরে ট্রান্সপোর্ট উইনাইটেডে জুনিয়র ফুটবলার সাগরিকারও খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাসুরা পারভীন, ‘আমাদেরও ৬ এপ্রিল যাওয়ার কথা রয়েছে। আমাদের ক্লাবে সাগরিকার খেলা নিয়ে আলোচনা চলছে।’

এশিয়া কাপ বাছাইয়ের জন্য বাফুফে ৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু করবে। সেই ক্যাম্পে ডাক পেয়েছিলেন ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ করা সাবিনারাও। তারা ৬ এপ্রিল ভুটানে রওনা হওয়ায় এখন আর ক্যাম্পে আসতে হচ্ছে না। এটা বাফুফের জন্যও খানিকটা স্বস্তির। কারণ ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে অনাগ্রহী ৬/৭ জন দেশের বাইরে থাকলে কোচ ও ফেডারেশনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সহায়কই হবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা