বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

 লাশ হয়ে বাড়ি ফিরলেন প্রবাসী কবির, পরিবারে চলছে শোকের মাতম

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মা, বাবা, ভাই বোন রেখে একটু উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমান নবীনগর উপজেলার নাটঘর গ্রামের প্রবাসী কবির হোসেন৷ আশা ছিল সৌদিতে গিয়ে ভাগ্য ফেরাবেন পরিবারের সুখ-শান্তি, শেষ করবেন অস্বচ্ছলতা,কিন্তু সেই আশা ভেস্তে গেল। একটি সড়ক দূর্ঘটনায় মারা  গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। মৃত্যুর প্রায় এক মাস পর বুধবার সন্ধায় কবির হোসেন লাশ হয়ে বাড়ি ফিরলেন।
প্রবাসীর লাশ বাড়িতে পৌঁছানোর পর মা,বাবা, স্ত্রী, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। নিহত কবির হোসাইন নাটঘর গ্রামের মোঃ বেদন মিয়া’র ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।পরিবার সূত্রে জানাযায়, কয়েক বছর পূর্বে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান কবির হোসেন। প্রবাস জীবন ভালোই চলছিল তার৷ গত ২ মার্চ এক ভয়াভহ সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান তিনি।
অবশেষে ২৫ দিন  পর সৌদি দূতাবাসের সহযোগিতায় বুধবার দুপুরে কবির হোসেন এর লাশ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বুধবার সন্ধায় পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জানাযা নামাজ শেষে নাটঘর কেন্দ্রীয় কবরস্থানে মহরহুমের লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু