,

‘প্রিয় বন্ধু’ তামিমকে নিয়ে ফেসবুকে যা লিখলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : একপ্রকার ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এলেন তামিম ইকবাল। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন, ভক্ত-সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ। দীর্ঘ সময় একসঙ্গে বাইশগজে দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে এবার নিজের ফেসবুক পেজে পোস্ট করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (২৪ মার্চ) রাতে এক পোস্টে সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরও লিখেছেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।”

“তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।”- যোগ করেন সাকিব।

এর আগে নিজের জন্মদিন ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় সাকিব বলেন, “আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!।”

প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।

সর্বশেষ জানা যায়, কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। এরই মধ্যে জ্ঞান ফিরেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরিবারের সদস্যদের ডাকে সাড়াও দিয়েছেন। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র