,

হার্টে রিং পরানোর পর নিবিড় পর্যবেক্ষণে তামিম

news-image

ক্রীড়া ডেস্ক : শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে বিকেএসপিতে বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। পরে জানা যায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তিনি।

সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের করে জানা যায় তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। বর্তমানে তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে।

বিকেএসপির তিন নম্বর মাঠে টসের পর কিছুক্ষণ ফিল্ডিং করে অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঠে হেলিকপ্টার আনা হলেও শারীরিক অবস্থা ভালো না থাকায় ঢাকায় আনা সম্ভব হয়নি তাকে।

হাসপাতালে আছেন তামিমের বড় ভাই নাফিজ ইকবাল এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ও পরিবারের অন্যান্য সদস্যরা। এর আগে, বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।

উল্লেখ্য, তামিমের অসুস্থতায় স্থগিত করা হয়েছে বিসিবির বোর্ডসভা। বোর্ডের কর্মকর্তারা সবাই সাভারে যাচ্ছেন তামিম ইকবালকে দেখতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র