,

সুন্দরবনে এখনো জ্বলছে আগুন

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) জিউধারা স্টেশনের কলমতেজী ক্যাম্পের টেপারবিলে লাগা আগুন এখনো জ্বলছে। তবে রাতেও আগুন নেভানোর কাজ করছে বন বিভাগ। রোববার (২৩ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা পাইপ লাইন টেনে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করবেন বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, বনের ৩-৪ একর এলাকার লতাপাতা-গুল্মে আগুন ধরেছে। আগুনের যাতে বিস্তৃতি না ঘটে, সেজন্য ফায়ার লাইন (শুকনা পাতা সরিয়ে ও মাটি কেটে নালা তৈরি) কেটে ও স্বল্প পরিসরে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে বন বিভাগ। কাল সকাল থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নেভানোর কাজ শুরু করবে।

আগুন এখনো জ্বলছে জানিয়ে বিভাগীয় এই বন কর্মকর্তা বলেন, আপাতত আগুন লাগার কারণ নির্ণয় করা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পরই কারণ উদঘাটনে তদন্ত কমিটি করা হবে।

এর আগে শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকেল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে কাজে বেগ পেতে হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস বলেন, আশপাশে পানির কোনো উৎস নেই। বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহিন বনে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান