বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ছাত্রদলের দুই নেতাসহ গ্রেপ্তার ৪

news-image

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) বিকেলে ঝিকরগাছার পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝিকরগাছার গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমান। ভুক্তভোগী বর্তমানে ঝিকরগাছা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, মেয়েটি বেনাপোলে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে রবিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার গদখালির ফুল মোড়ে নামেন। সেখানে আসামিদের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। তারা ওই তরুণীকে ভুল বুঝিয়ে পটুয়াপাড়া গ্রামে আসামি জাবেদ হোসেনের লিচু বাগানে নিয়ে যায়। সেখানে তারা ওই তরুণীকে ধর্ষণ করে। মেয়েটি ফোনে ঝিকরগাছা থানা-পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে থানা-পুলিশের একটি টিম মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা জানান, ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নেবে না।

 

এ জাতীয় আরও খবর

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ

ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আগামীর শিক্ষাব্যবস্থার রূপরেখা জানালেন মাহদী আমিন

মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের

ছয় মাস পর কমল প্রবাসী আয়

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি